দার্জিলিং জেলায় ৫৪টি বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত করার সিদ্ধান্ত - The News Lion

দার্জিলিং জেলায় ৫৪টি বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত করার সিদ্ধান্ত




দি নিউজ লায়ন ;  দার্জিলিং জেলায় ৫৪টি বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত করার সিদ্ধান্ত। জেলায় দ্বিতীয়দফায় আরও ৪০টি হাসপাতালকে স্বাস্থ্যসাথীর প্রকল্পের সংযুক্তকরণ। শহরের অধিকাংশ অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল নতুন করে রাজ্যের স্বাস্থ্য সাথীর প্রকল্পের সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মন্ত্রী জানান ইতিমধ্যেই ১৪টি হাসপাতাল স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়  রয়েছে। 


বৃহস্পতিবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর মন্ত্রী গৌতম দেব আরও ৪০টি হাসপাতালকে দ্বিতীয় দফায় রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নেন। এদিন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য ও জলাপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিকের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রী জানান বেসরকারি হাসপাতালের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।


বেসরকারি নার্সিংহোমগুলি প্রকল্পের আওতায় আসার আবেদন জানিয়েছে। দার্জিলিং জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার শহরের কেন্দ্রের বেসরকারি নার্সিঙহোম গুলি ছাড়াও ডুয়ার্সের চালসার বেসরকারি হাসপাতালগুলিকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন স্বাস্থ্যসাথীর ওপর মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য সাথীকার্ড নিয়ে কোনো সমস্যা হলে যাতে দ্রুত তার সমাধান হয় তারজন্য গিভারেন্স সেল তৈরি করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.